কবি আল আমীনের কবিতা

 বিদীর্ণ হৃদয় উপকূল 

  -আল আমীন #



চৈতন্য ফিরে পেয়েছে 

ভুল ভেঙেছে তার,

ভুলেরই মাশুল হবে না উসুল 

উসুল হবে না আর।


মরীচিকার পিছে ঘুরে মিছে মিছে 

হারিয়েছে দুকূল, 

হারানোর বেদনায় ভোগে সদা যাতনায় 

বিদীর্ণ হৃদয় উপকূল! 


কী করে ভীরবে তরী ডুবে আহা মরিমরি 

উত্তাল ঢেউয়ের দোলা! 

দিশাহীন মাঝি আজ চেতনার সাজ সাজ

মাঝি আজ মন ভোলা! 


ভুলে যায় দোলা খেয়ে যে ছিলো পানশী নিয়ে 

টগবগে তরুণ জীবন! 

দোলায় দোলায় হয় শেষ নেই কিছু অবশেষ 

তারুণ্যেরও হয় আহ মরণ!

Comments