কবি আল আমীনের কবিতা
শাপলা ফুলের শালুক -আল আমীন# অনেক সৌন্দর্যের মাঝে তুমি আছো হাসি মুখে, শাপলা তোমায় ডেকে বলে থাকো বন্ধু সুখে। শাপলায় ভেসে হেসে হেসে আসলো আমার বর, আমি শাপলা তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর। তুমি কি চাও ও গো প্রিয় সেই সুখ আমায় দিতে? তোমার কাছে যত্নে রেখো রাঁধিও না হাড়িতে। প্রেমিক মানুষ যুগলবন্দী হয় যে আমায় দেখে, গান কবিতা ছড়া ছন্দ আমায় দেখে লিখে। শাপলা ফুলের শালুক দিবো দিলাম তোমায় দাওয়াত, আমার বাড়ি আসবে বন্ধু আলিঙ্গন রেখে হাতে হাত। বারে বারে বন্ধু তুমি আসবে আমার ঘরে, তোমার জন্য হৃদয় ছারখার অনলে তে পুড়ে। ৩ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ ----------------------------------- ১৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রীঃ