কবি আল আমীনের কবিতা
চাঁদেরকণা
-আল আমীন#
চাঁদের হাসি ভালোবাসি
লালন করি ধ্যানে,
ঐ চাঁদেরকণা মেখে নিলাম
হৃদয়ের মধ্যখানে।
চাঁদের হাটে পসরা নিয়ে
বসছে যেনো পরি!
ও চাঁদ ভাই! বলে দাওনা
কেমনে তোমায় ধরি?
স্নিগ্ধ আলোয় চকচক করে
মনে সুখের দোলা,
সেই সুখে উল্লাসে মাতে
সব কাজে মন ভোলা!
আমি হলাম পাগল তোমার রূপে
রূপকথার রাজ রাণী!
ধন্য হতাম যদি তোমায় পেতাম
হতাম মনে ধনী।
Comments
Post a Comment