কবি আল আমীনের কবিতা
ঝরালে জাতির রক্ত
-আল আমীন #
মন্দির পুড়ে মুসলিম মেরে
জাতি করলে বিভক্ত!
জাতিতে জাতিতে দাঙ্গার সূচনা
ঝরালে জাতির রক্ত।
ক্ষমতায় থেকে নিরাপত্তা দিতে
তোমরা কেন ব্যর্থ?
কেন তোমাদের এতো গাফিলতি
কী রয়েছে তোমাদের স্বার্থ?
কেন মূর্তির কোলে কোরআন থাকে
কে রাখিল আঁধারে?
প্রশাসনের পদচারণায় মুখরিত সেথায়
সেটা আজব ধাঁধারে!!
কেন মূর্তি ভাঙ্গে কারা ভাঙ্গে
কে দিবে জবাব?
কার দায়িত্ব জবাব দেবার
কেন তার অভাব?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম
জনতা এদেশের,
নিরাপত্তা সেতো নাগরিক অধিকার
দায়িত্ব সরকারের।
বলির পাঠা কেন হবে তারা
হবে অপরাজনীতির স্বীকার?
অপরাজনীতি কবে হবে বিলুপ্ত
কে দিবে তার উত্তর?
Comments
Post a Comment