Posts

Showing posts from October, 2021

কবি আল আমীনের কবিতা

  সবারই সংযোগ    -আল আমীন# ছোট্ট বুড়ি খায় সে মুড়ি  জাহিন তাহার নাম,  মন খোলা তার অট্টহাসি  বায়না ধরাই যার কাম। উম্মুক্ত হাসি খটখটিয়ে ঘর করে মাতাল!  নিরব ঘরে একাই মাতিয়ে  ছড়ায় মায়ার জাল। এদ্বার-ওদ্বার দৌড়ে বেড়ায় সবারই সংযোগ!  এক এক করে কেঁড়ে নেয় সে সবার মনোযোগ।  ওদিকে জেরিন নিরব দর্শক  তাকিয়ে তাকিয়ে রয়, এ-ই বুঝি কেউ ডাক নিলো যে! মনে তাহার ভয়!

কবি আল আমীনের কবিতা

 কারো কী মায়া নাই    -আল আমীন# ইকবাল কান্ডে অবাক কান্ড  সিসি ক্যামেরা হাটে পিছে! সেই ধর্ষণের হলো বিচার  মজনু ছিলো ছিচে। ধর্ষণে লাগে জোড়াজুড়ি  মজনুর ছিল কি সে বল? চোখ দু'টি তার খোড়লে ছিল  ভাংগা শরীর রসাতল।  জজ মিয়ারই নাটক ছিল  দশ ট্রাক অস্ত্র মামলায়! এসব নাটকের কোথায় অভিনয়  নাটক স্পট কে শামলায়? প্রকৃত ঘটনার সঠিক তদন্ত  হয় না কেন বারবার?  কী স্বার্থ কার স্বার্থে এসব ডিজিটাল নাটকের কারবার?  এসব নাটকের রোলপ্লেতে কতজনের পরাণ যায়!  স্বার্থ রক্ষায় জনতার পরাণের  কারো কী মায়া নাই? 

কবি আল আমীনের কবিতা

 ঝরালে জাতির রক্ত    -আল আমীন # মন্দির পুড়ে মুসলিম মেরে  জাতি করলে বিভক্ত!  জাতিতে জাতিতে দাঙ্গার সূচনা  ঝরালে জাতির রক্ত।  ক্ষমতায় থেকে নিরাপত্তা দিতে  তোমরা কেন ব্যর্থ? কেন তোমাদের এতো গাফিলতি  কী রয়েছে তোমাদের স্বার্থ?  কেন মূর্তির কোলে কোরআন থাকে  কে রাখিল আঁধারে?  প্রশাসনের পদচারণায় মুখরিত সেথায়  সেটা আজব ধাঁধারে!! কেন মূর্তি ভাঙ্গে কারা ভাঙ্গে  কে দিবে জবাব?  কার দায়িত্ব জবাব দেবার কেন তার অভাব?  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম  জনতা এদেশের,  নিরাপত্তা সেতো নাগরিক অধিকার  দায়িত্ব সরকারের। বলির পাঠা কেন হবে তারা হবে অপরাজনীতির স্বীকার? অপরাজনীতি কবে হবে বিলুপ্ত  কে দিবে তার উত্তর?

কবি আল আমীনের কবিতা

 অপরাজনীতির বাস  -আল আমীন # রাজনীতি মানে হিংসা বিদ্বেষ  রাজনীতি মানে দ্বন্দ্ব,  রাজনীতি হলো জনগণ নিয়ে খেলা  ক্ষমতার মোহে অন্ধ!  প্রতিপক্ষ ঘায়েল করার  নিত্যনতুন ফন্দি!  রাজনীতি হলো ধান্দাসহ চোরে চোরে সন্দ্বী। রাষ্ট্রে এখন রাজনীতি নেই  অপরাজনীতির বাস! তারই গ্যাঁরাকলে আটকে পড়ে জনতার নাভিশ্বাস।  মুখে জনতার দোহাই দিয়ে  গনতন্ত্রের লেবাসধারী,  জনতার মতের উল্টো পথে  তোমাদের জারিজুরি!  মুসলিম মরে মন্দির পুড়ে  অপরাজনৈতিক নেয় ফায়দা! জনতার রক্ত গড়িয়ে গেলেও  জানে ক্ষমতায় থাকার কায়দা।  একে অপরের দিকে ছুড়ে মারে অভিযোগের তীর! কাদাছোড়াছোড়ির মাঝে জনতা  খুয়ায় আপন নীড়। প্রকৃত অপরাধী ধরাছোঁয়ার বাইরে  আড়ালেই থেকে যায়! ষড়যন্ত্রের শিকার নিরাপরাধীর  জান-মাল খুয়ায়!

কবি আল আমীনের কবিতা

 বিদীর্ণ হৃদয় উপকূল    -আল আমীন # চৈতন্য ফিরে পেয়েছে  ভুল ভেঙেছে তার, ভুলেরই মাশুল হবে না উসুল  উসুল হবে না আর। মরীচিকার পিছে ঘুরে মিছে মিছে  হারিয়েছে দুকূল,  হারানোর বেদনায় ভোগে সদা যাতনায়  বিদীর্ণ হৃদয় উপকূল!  কী করে ভীরবে তরী ডুবে আহা মরিমরি  উত্তাল ঢেউয়ের দোলা!  দিশাহীন মাঝি আজ চেতনার সাজ সাজ মাঝি আজ মন ভোলা!  ভুলে যায় দোলা খেয়ে যে ছিলো পানশী নিয়ে  টগবগে তরুণ জীবন!  দোলায় দোলায় হয় শেষ নেই কিছু অবশেষ  তারুণ্যেরও হয় আহ মরণ!