কবি আল আমীনের কবিতা
সবারই সংযোগ
-আল আমীন#
ছোট্ট বুড়ি খায় সে মুড়ি
জাহিন তাহার নাম,
মন খোলা তার অট্টহাসি
বায়না ধরাই যার কাম।
উম্মুক্ত হাসি খটখটিয়ে
ঘর করে মাতাল!
নিরব ঘরে একাই মাতিয়ে
ছড়ায় মায়ার জাল।
এদ্বার-ওদ্বার দৌড়ে বেড়ায়
সবারই সংযোগ!
এক এক করে কেঁড়ে নেয় সে
সবার মনোযোগ।
ওদিকে জেরিন নিরব দর্শক
তাকিয়ে তাকিয়ে রয়,
এ-ই বুঝি কেউ ডাক নিলো যে!
মনে তাহার ভয়!
Comments
Post a Comment