কবি আল আমীনের কবিতা

 কারো কী মায়া নাই 

  -আল আমীন#


ইকবাল কান্ডে অবাক কান্ড 

সিসি ক্যামেরা হাটে পিছে!

সেই ধর্ষণের হলো বিচার 

মজনু ছিলো ছিচে।


ধর্ষণে লাগে জোড়াজুড়ি 

মজনুর ছিল কি সে বল?

চোখ দু'টি তার খোড়লে ছিল 

ভাংগা শরীর রসাতল। 


জজ মিয়ারই নাটক ছিল 

দশ ট্রাক অস্ত্র মামলায়!

এসব নাটকের কোথায় অভিনয় 

নাটক স্পট কে শামলায়?


প্রকৃত ঘটনার সঠিক তদন্ত 

হয় না কেন বারবার? 

কী স্বার্থ কার স্বার্থে এসব

ডিজিটাল নাটকের কারবার? 


এসব নাটকের রোলপ্লেতে

কতজনের পরাণ যায়! 

স্বার্থ রক্ষায় জনতার পরাণের 

কারো কী মায়া নাই? 

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা