কবি আল আমীনের কবিতা

 অপরাজনীতির বাস

 -আল আমীন #


রাজনীতি মানে হিংসা বিদ্বেষ 

রাজনীতি মানে দ্বন্দ্ব, 

রাজনীতি হলো জনগণ নিয়ে খেলা 

ক্ষমতার মোহে অন্ধ! 


প্রতিপক্ষ ঘায়েল করার 

নিত্যনতুন ফন্দি! 

রাজনীতি হলো ধান্দাসহ

চোরে চোরে সন্দ্বী।


রাষ্ট্রে এখন রাজনীতি নেই 

অপরাজনীতির বাস!

তারই গ্যাঁরাকলে আটকে পড়ে

জনতার নাভিশ্বাস। 


মুখে জনতার দোহাই দিয়ে 

গনতন্ত্রের লেবাসধারী, 

জনতার মতের উল্টো পথে 

তোমাদের জারিজুরি! 


মুসলিম মরে মন্দির পুড়ে 

অপরাজনৈতিক নেয় ফায়দা!

জনতার রক্ত গড়িয়ে গেলেও 

জানে ক্ষমতায় থাকার কায়দা। 


একে অপরের দিকে ছুড়ে মারে

অভিযোগের তীর!

কাদাছোড়াছোড়ির মাঝে জনতা 

খুয়ায় আপন নীড়।


প্রকৃত অপরাধী ধরাছোঁয়ার বাইরে 

আড়ালেই থেকে যায়!

ষড়যন্ত্রের শিকার নিরাপরাধীর 

জান-মাল খুয়ায়!

Comments