কবি আল আমীনের কবিতা

 প্রকৃতির মায়াজাল 

  -আল আমীন#


যেই রবেরই আকাশ বাতাস 

পাহাড় নদীতে তুমি মুগ্ধ! 

সেই রবের বিধানের বিরুদ্ধে 

কেন করো ওগো যুদ্ধ? 


মাছ গাছ তরুলতা 

রংধনুর সাত রং!

কতো গল্প কবিতা সৃষ্টি 

তা নিয়ে কতো পাং!


যিনি দিলেন তোমাকে মেধা

দুটি লাইন লেখার শক্তি!

তাঁহারই সিজদায় শির অবনত

সেই রবের করো ভক্তি। 


উম্মুক্ত বাতাস অফুরান অক্সিজেন 

প্রকৃতির মায়াজাল, 

হালাল পশু, দুগ্ধ আহার ও

তৃপ্তির কতো ফল!

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা