কবি আল আমীনের কবিতা
কবিতা
-----------
জীবন মায়া
-আল আমীন
বেলা শেষে সবার চলে যেতে হবে
কেউ আগে কেউ পরে!
চলে যাওয়া যাওয়ী ভুলে যায় কেহ
ভূবণ মায়ায় চড়ে।
গায়ের জোরে শক্তির বলে
কেউ করে কুকর্ম!
দিন শেষে সবই অস্তমিত হয়
নিয়তির এটাই ধর্ম।
হায়রে জীবন মায়া! সঙ্গী শুধুই ছায়া
ধরে রাখা যায়না তারে!
ভালোবেসেছিলাম পরম আদরে
যতন করেছি যারে।
সেই-তো চেয়ে থাকি যার লাগিয়াও আজি
চেয়ে চেয়ে হই সারা!
মনে মনে বলি-রে সুখ তুই, ওমনু!
সামনে এসে দাঁড়া।
Comments
Post a Comment