কবি আল আমীনের কবিতা

 কবিতা 

---------


লাইন 

 -আল আমীন 


লাইন ছাড়া বোলে কবিতা লেখি

লাইন ছাড়া কি কবিতা হয়?

ভরা মজলিশে মশকারির ছলে

আমার অফিসার কয়!


এখনো লেখলাম লাইনে লাইনে 

লাইনে চলে সব কিছু,

লাইন হলো নিয়মের পন্থা 

সবাই ঘোরে লাইনের পিছু।


করোনার টেস্টে লাইন ধরে যায়

যে কোনো টিকিটে লাইন লাগে!

ত্রাণ নিবে? ট্রেনের টিকেট বলো

ভোটের লাইন মনে না-ই জাগে!


লাইনে পড়ে ঘাম ঝরেনি 

এমন প্রেমিক কোথায় পাই?

তুমি স্মার্ট হতে কার্ড ছাড়ালে

তাতেও ঘামের কমতি নাই। 


খোঁজ নিয়ে দেখ জেলায় জেলায় 

রয়েছে কতো পুলিশ লাইন, 

লাইনে দাঁড়িয়ে প্যারেট করে

দেখতে কতো ফাইন!!


সদরঘাটের লাইনের কথা 

এখনো মনে পড়ে! 

পকেট ফাঁকা অসাবধানে 

চোখের পানি ঝরে।

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা