কবি আল আমীনের কবিতা

 কবিতা 


কোপা শামসু কোপা

    - আল আমীন #

    


বাপ দাদার খবর নাই 

বন্ধু নিয়ে লাফা!

পরের জন্য আপন ভাইরে

কোপা শামসু কোপা!!


বাইল থুইয়া শামসুরে তুই 

উল্টো পথে চল্!

পরের জন্য নিজের বাপরে

অকথ্য দিস গাল্?


কোথায় রইলো আর্জেন্টিনা 

কোথায় ব্রাজিল? 

ঝগরা করে প্রতিবেশীর 

নাকে মারলি কিল!


নিজের পোন্দে বাঁশ যায়

তার খবর নাই, 

পরের পোন্দের বাঁশ দিয়া

বেহালা বাজায়!


তোদের আকাম-কুকাম দেখে 

শয়তান লজ্জা পায়!

হাসতে গিয়েও শয়তান কাঁদে 

তোদেরই জ্বালায়। 


রসিক মানুষ রাস্তা ঘাটে 

লকডাউন দেখতে যায়! 

বেরসিক ঐ পুলিশ এসে 

হাজতে ঢুকায়।


করোনায় মৃত্যু যে হারে বাড়ছে

নিছক খেলার সময় কই? 

গোসলের সিরিয়াল পেতে সজনের

শোক প্রকাশের সুযোগ নেই। 

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা