কবি আল আমীনের কবিতা

 গেয়েছো মুক্তির গান

   -আল আমীন #


স্বাগতম হে বীর সেনানি!  

তোমরাই বীর সন্তান,

জাতি করেছো মুক্ত স্বাধীন 

গেয়েছো মুক্তির গান।


তোমরা করেছ সমবেত 

এক পতাকার ছায়ায়, 

করোনি দ্বিধাবিভক্ত কোনজনে

এক ভূখণ্ডের মায়ায়!


আজ আমরা সেই সে জাতি 

শত বিভক্তে মাতি!

খন্ড বিখন্ড কলিজা ভূখণ্ড 

তর্কবিতর্ক রাতারাতি। 


মুক্তিযোদ্ধাকে বানায় রাজাকার 

নিছক স্বার্থের ছলে!

নিজের স্বার্থে আঘাত এলে বানায়

রাজাকার মুক্তিযোদ্ধার ছেলে!!


জাতি কেটে করেছে কুটিকুটি 

ঘরে ঘরে হানাহানি! 

হিংসে বিভেদ চলে হরদম 

নয়তো গোপন কানাকানি। 


Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা