কবি আল আমীনের কবিতা

 কবিতা 

----------


অনাবিল সুখ 

   -আল আমীন 


প্রকৃতির মাঝে খুঁজে পেলাম  

হৃদয়ের অনাবিল সুখ!

প্রকৃতি তুমি দূর করে দাও

মানবের সকল দুঃখ।


এই প্রকৃতি রবের দেয়া 

অফুরান নেয়ামত, 

প্রকৃতি থেকে হৃদয় ভরে 

নেই যে কতো স্বাদ!


রবের দেয়া আলো-বাতাস

চলে প্রাণীর শ্বাসপ্রশ্বাস, 

একটু খানি বন্ধ হলে দম

সবাই বলে লাশ!


এ-ই তো ক্ষণে পরিবর্তন 

ডাকতো সবাই কতো যতন!

যখন দেহে ছিল লাশের রূহ 

সোহাগ করতো নিজের মতন!!

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা