কবি আল আমীনের কবিতা

 তোমার প্রিয় ঘরে

   -আল আমীন#


দাও গো হে রব  হজ্বের তাওফিক

তোমার প্রিয় ঘরে,

এই অসহায় সামর্থ্যহীন আজি

রইলো দেশে পড়ে।


তোমার নবীর ঘর জিয়ারাত

করতে যেন পারি,

রিক্তহস্ত দূর করে তুমি

সামর্থ্য করো ভারি।


লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক তাকবির 

তোমার ঘরের কাছে,

দরুদ ছালাম পৌছে দিবো যেথায় 

নবীর রওযা আছে।


এই অভাগার মনের আশা

করো পূরণ তুমি,

ব্যাকুল মনে  🇧🇩 বাংলাদেশে

পড়ে রইলাম আমি।

Comments

Post a Comment

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা