কবি আল আমীনের কবিতা
আত্নত্যাগের শিক্ষা
-আল আমীন
আদরের সন্তান নিয়ে পরীক্ষায় পড়লেন
মুসলিম জাতির পিতা ইব্রাহীম,
আদেশ পেলেন কোরবানির জন্য
কোরবান হবে ইসমাঈল।
ঈমানি পরীক্ষায় পাশ জাতির পিতা
কোরবান হলো পশু,
চিরতরে পরাজিত হলো সেই দিন
শয়তান নামের দস্যু।
ওহে মুসলিম শিখে লও আজি
আত্নত্যাগের শিক্ষা,
ত্রুটিমুক্ত পশুর বিনিময়ে পাবে
সঠিক পথের দিক্ষা।
আল্লাহর রাহে কোরবান করে
প্রতিবেশী নিয়ে,
একটি অংশ তাদের মাঝে
দাওগো বিলিয়ে।
কোরবানির রক্ত-মাংস রবের কাছে
নয় যে গ্রহনযোগ্য,
তোমাদের মনের তাকওয়া আল্লাহভিতি
হবে যে মিলে সখ্য।
Comments
Post a Comment