কবি আল আমীনের কবিতা

 বাংলাদেশের কুলখানি

    -আল আমীন#


আকাশে  মেঘের ☁ ঘনঘটা 

মাঠঘাট কানায় পূর্ণ, 

কত লোকের মনের বাসনা 

স্বপ্ন হয়েছে চূর্ণ। 


পানির তোড়ে ভেসে যায় সন্তান 

ভেসে যায় পালা মাছ,

মাথার উপরে পানিবদ্ধ বলে

পঁচে যায় ধান গাছ।


কখনো কখনো দাদাদের দেয়া

উপহার ভুড়িভুড়ি!

বানিয়েছে মরুভূমি ফারাক্কা বাঁধে

মারে ফারক্কার পানি ছাড়ি।


অবাধ চলাচলে দিয়েছে বাঁধা 

পানির স্বাভাবিক গতিবিধি, 

প্রতিবন্ধকতা তৈরী করেছে বাঁধে 

তাই তো কপালে বাঁধে যদি!


মঙ্গা-খড়ায় ইচ্ছামতো মারে

ইচ্ছামতো ছাড়ে পানি!

তাদেরই দেয়া উপহারে উৎযাপন 

বাংলাদেশের কুলখানি।

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা