কবি আল আমীনের কবিতা
ঈদ তো আমার নয়
- আল আমীন#
ওহে প্রিয় অন্তরতম ওগো
নিরবে নিবৃতে ঘন বর্ষায়,
আছি বসে একা একা
তোমারই আশায়।
অন্ধকারচ্ছন্ন ঘন কালো মেঘে
জীবনের ডাইরীর পাতায়,
লিখবো কি তোমার নাম তব
কাগজের সাদা খাতায়?
নিরবচ্ছিন্ন কর্মের ঘর্মাক্ত শরীর
অবসাদে ঘুম পায়,
এই দেহখানি কতই না অবমূল্যায়িত
ফুটপাতেই পড়ে রয়।
এই জীবনেই কী আর পাইলাম
ঈদ তো আমার নয়,
আমিই তো ভাই ফুটপাতের নাগরিক
ছিন্নমূল শিশু আমায় কয়!!
Comments
Post a Comment