কবি আল আমীনের কবিতা
কাশবনে ফুল
-আল আমীন#
শরতে তুলোর মত সাদা মেঘ
আকাশে ভেসে বেড়ায়,
তুল তুলে মেঘ রাতের জোস্না
মনটা কেড়ে নেয়।
কাশবনে ফুল সাদা চক চক
মনে দোলা দেয়,
শন শন বাতাস প্রকৃতির খেলা
দেখে মন জুড়ায়।
নদীর তটে ভীড় করেছে
অনেক ক্রেতায়,
ঝাকে ঝাকে ইলিশ পারে
বয়ে আনছে জালিয়ায়।
দাম চড়া তার ক্রেতার নাভিশ্বাস
ক্রয় করাই দায়,
সবাই তাহা পারে না খেতে
পারে না খুচরা পয়সায়।
এখন কি কাশবনে ফুল ফুটেছে???
ReplyDelete