কবি আল আমীনের কবিতা
কবিতা
আখি ছলছল
-আল আমীন
কিছু কিছু স্মৃতি মনে যদি আসে
দু,চোখ বেয়ে নামে জল!
সর্বদা কষ্ট ফুপিয়ে কাঁদে মন
পানি জমে আখি ছলছল!
স্মৃতির পাতায় জমা সেই কথাগুলো
হৃদয় ভেঙে হয় নদী!
ছলাৎ ছলাৎ ঢেউ সেই নদীতে
পানি চলে যায় নিরবধি।
এমনও স্মৃতি জমা হদয়ে ভাসে
যেন আমিই বোকা বড় বেশি!
সেই স্মৃতিগুলো সামনে এলে
অগোচরে খুব বেশি হাসি!
আহাম্মক বনে যাই কিছু স্মৃতিতে
আবার কিছু স্মৃতি দেয় সুখ!
আশ্চর্য লাগে মনে কিছু কিছু স্মৃতি
পাইনা ভাষা হই মুক।
সর্বদা একটাই দেয় পিড়া সে
এভাবে যদি করতাম,
আরও সফলতা সেভাবে হতো
হৃদয়টা সুখে ভরতাম।
আফসোস এভাবেই পিছু ছাড়ে না
হয়ে যা-ই সীমাহীন লোভী!
কিসের পিছে পিছে সকলে ছুটে
মনে মনে সেটাই ভাবি।
আর ভাইবা লাভ কি??
ReplyDeleteতবুও ভাব আসে
Delete