কবি আল আমীনের কবিতা

 নেই কোনো পরিবেশ

     -আল আমীন#


ছোটকালে কত উড়িয়েছি ঘুড়ি 

মাঠে ঘাটে করেছি খেলা!

কলাগাছের ঝার উজাড় করে 

ভাসিয়েছি খালে ভেলা।


হা ডু ডু খেলায় জড়ো হতো

নদীর পাড়ের মাঠে,

প্রায়ই খেলার ধুম পড়িত

কুমারখালির হাটে।


এখন হয়তো নেই সেই খেলা

নেই কোনো পরিবেশ,

মাঠে মাঠে বাগান বাড়ি 

খেলা করেছে শেষ!


এখন, অলস জাতি ফেইসবুক নিয়েই

করে মাতামাতি,

নষ্ট গ্রাম্য রাজনীতির প্রভাবে

মারামারি হাতাহাতি।

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা