কবি আল আমীনের কবিতা

 ভালোবাসায় ফিরে আসি 

   -আল আমীন# 


আমি 🇧🇩 বাংলাদেশেী তুমি বাংলাদেশী

এই বাংলাদেশকে মোরা ভালোবাসি। 

হৃদয়ের গভীরে রেখেছি এই দেশকে

আসুন ভালোবাসায় ফিরে আসি।


কেনো এতো রেষারেষি 

কেনো এতো দ্বন্দ্ব? 

কেনো আমরা ক্ষমতার লোভে 

ক্ষমতার মোহে অন্ধ?


কেনো ইতিহাস টানাটানি 

কে কী করেছো আমরা জানি,

তারপরেও জানাজানির মাঝে 

কেনো করো হানাহানি? 


সত্যটাকেও জেনেশুনে 

কেনো করছো অস্বীকার? 

সবার জ্ঞানে থাকার পরেও

জাতিকে শিখাও অন্ধকার!! 


আপামর জনতা সবাই বুঝলো

তোমরা জ্ঞান পাপী! 

কবে হবে শুভবুদ্ধির উদয়

ওহে বুদ্ধির ঝাঁপি? 


বিঃদ্রঃ ভালোবাসা দিয়ে রংধনুর মতো ভালোবাসার সেতুবন্ধন তৈরি করি

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা