কবি আল আমীনের কবিতা
ঘোর অমানিশা ঘোর
-আল আমীন #
লক ডাউন শাট ডাউন
ক্ষুধায় কয় পেট ডাউন,
দেখে না পেট কোনো কারণ
প্রয়োজন মানে না বারণ।।
আইন বলে কথা নেই
চাল-ডাল প্রয়োজন,
ক্ষুধা পেটে নীতি নেই
নীতি সে-তো অকারণ।।
অভাবের তাড়নায়
ক্ষুধা নয় সইবার,
অক্সিজেন সংকট
চারিদিকে হাহাকার।
পরিবার পরিজন
না খেয়ে আছে মোর,
ঢেকে আছে আঁধারে
ঘোর অমানিশা ঘোর।
দিন মজুর দিন নাই
হয়ে আছে অন্ধকার!
প্যাডেল আছে ঘোরে না
অচল প্যাডেল রিক্সার।
Comments
Post a Comment