কবি আল আমীনের কবিতা
রক্ত জোঁকে চাটে
-আল আমীন#
তোমাদের হলোনা কান্ড-জ্ঞান আবারো
গরু বাঁধলে ধানের পাশে!
আইল পেয়ে বাঁধার কারণে দেখ
গুছিগুলো খেয়েছে দাঁতে পিষে।
এত বড় মাঠ! সব ঘাস কি
আমার ভুঁইয়ের কাছে?
না, শত্রুতা করে মনে মনে
লেগেছো আমার পিছে?
তোমাদের কী বলবো
বলার কী-বা আছে?
সবই মোর কপাল-অদৃষ্ট
যেন লেখা আছে সাচে।
এত কষ্ট ক্লেশ করলাম আমি
ঘাম ঝরালাম মাঠে!
কত পোকা-মাকড় পানি কামড়ি
রক্ত জোঁকে চাটে।
Comments
Post a Comment