কবি আল আমীনের কবিতা

 

বিশেষ শ্রেণি 

  -আল আমীন #


কোরআন হাদিসের নেই যার জ্ঞান 

সে কেমন বুদ্ধিজীবি?

চুলহীন মাথায় টাকলু দেখায়

সবাই, কয় যে পরজীবি! 


কৃত্রিম বিভাজনে এক শ্রেণির মানুষ 

আলাদা যেন জাতি! 

সুশীল বলে কাউকে আবার 

গালিতে বাঙালী মাতি।


সমাজে নাপিত, ধোপা মেথর যেমন

আলাদা করে চিনে!

তেমনি যেনো ঐ বুদ্ধিজীবীদের  

বিশেষ শ্রেণি জানে।


নরসুন্দর বলিলে কাউকে 

হা..করে থাকে সামনে! 

মনে মনে বলে বেচারা 

অর্থ জানিবো কেমনে? 

Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা