কবি আল আমীনের কবিতা

 ধর্ষিত এই দেশ 

  -আল আমীন #


ধর্ষিত আজ মানচিত্র 

ধর্ষিত এই দেশ!

ধর্ষণ করে সোনার বাংলা 

করে দিলো তারা শেষ। 


রন্ধ্রে রন্ধ্রে খুবলে খাচ্ছে 

চেতনার দোহাই দিয়ে! 

স্বাধীন দেশে জনতা রোহিঙ্গা 

সুখী পরিবার নিয়ে!! 


লুটের রাজত্ব কায়েম করেছে 

চেটেপুটে সবাই খায়!

তৈলবাজ চাটুকার একই তরীতে

গড্ডালিকায় গা ভাসায়।


চারিদিকে শুনি শেয়ালের হাঁক

মূরগী কেনো বাঁধা? 

ডালা থেকে মূরগীগুলো

ছেড়ে দাওনা দাদা!


মূরগীগুলোর পালকের নিচে 

একটু চাটা দেই!

আহ্! অমৃত সুধা পান করেই

মজা লুটে নেই। 


Comments

Popular posts from this blog

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা

কবি আল আমীনের কবিতা