কবি আল আমীনের কবিতা
প্রকৃতির কবি আল আমীনের লেখা কবিতাঃ
🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩 🇧🇩
কবরে ছিলাম
-------------------
শহরের গাছপালা দালানের মতো
মেখে আছে ধুলাবালি,
শ্বাসকষ্টে তার যায়যায় পরাণ
মনে মনে দেয় গালি!
শহুরে মানুষে কেনো দেয় কষ্ট
উন্নয়নের নাম করে!
গ্রামের মানুষ খুবই ভাল লাগে
যত্নে হৃদয় ভরে!!
দেখো ভাই! আমি কেমন করে দাঁড়িয়ে
ধুলাবালি মেখে আছি গায়,
মনে হয় যেনো কবরে ছিলাম
ফুটে উঠে ছিরি চেহারায়!!
বৃষ্টিতেও যেনো যায়না মুছে
আমার চেহারার ধুলি!
হাসফাস করি জীবনের আশায়
নিত্য নামে গোধুলী!!
২৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
-------------------------------------
৮ ডিসেম্বর ২০১৮ খ্রীঃ
Comments
Post a Comment